ঠাকুরগাঁওয়ের এমপি দবিরুল করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৩০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট-এ এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর হাসপাতালের চিকিৎসকের মেয়েসহ জেলা সদরে তিনজন, বালিয়াডাঙ্গীতে সাংসদ দবিরুল, সোনালী ব্যাংকের কর্মকর্তা ও তার স্ত্রী, এক স্বাস্থ্যকর্মীসহ সাতজন, রানীশংকৈলে উপজেলা কৃষি কর্মকর্তাসহ দুজন, পীরগঞ্জে জনতা ব্যাংকের কর্মকর্তাসহ তিনজন এবং হরিপুরে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ও তার স্ত্রী অঞ্জলি সেন করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে বর্তমানে তারা সুস্থ আছেন। সূত্র – ইউএনবি।

