উত্তরা ফিন্যান্সের লভ্যাংশ ঘোষণা

উত্তরা ফিন্যান্সের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৫৫

লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফিন্যান্স লিমিটেড।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্যে কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (Consolidated EPS) হয়েছে ৯ টাকা ৪৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৮ টাকা ২৭ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২০ টাকা ৯০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬২ টাকা ৪৫ পয়সা।

আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading