“একাকী নীরিক্ষণ” : আল মামুন মাহবুব আলম

“একাকী নীরিক্ষণ” : আল মামুন মাহবুব আলম

শিল্প-সাহিত্য । উত্তরদক্ষিণ
সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১২:১১

একটা কাগজের নৌকা হলেই,
সমুদ্রের ফেনিল ঢেউয়ে ডুবে যাবে
এমন কোন কথা নেই –
ভেসে যাক নীল দরিয়ায়,
অদৃশ্য হয়ে যাক,
সব সুন্দর দেখতে নেই।

সচেষ্ট ছিলাম – “ঘোরলাগা পূর্ণিমায়
তোমার মুখটি হাতের তালুতে নিয়ে
দু’টো চাঁদ পাশাপাশি দেখি…”
আসলে চাঁদ একটিই,
আর তা,
একাকী নীরিক্ষণেরই জন্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading