গত ৩ বছরে কক্সবাজারে ৭৫ হাজার ৯৭১ রোহিঙ্গা শিশুর জন্ম

গত ৩ বছরে কক্সবাজারে ৭৫ হাজার ৯৭১ রোহিঙ্গা শিশুর জন্ম

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:১৫

গত তিন বছরে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ৭৫ হাজার ৯৭১ শিশু জন্মগ্রহণ করেছে বলে জানিয়েছে, আন্তর্জাতিক শিশু বিষয়ক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। যা মোট রোহিঙ্গা জনসংখ্যার প্রায় ৯ শতাংশ।

সেভ দ্য চিলড্রেন জানায়, ৩১ মে ২০২০ পর্যন্ত কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে তিন বছরের কম বয়সী এ শিশুরা মূলত তাদের মায়েরা বাংলাদেশে পালিয়ে আসার পরই জন্মগ্রহণ করেছে।

সংস্থাটির নতুন বিশ্লেষণ অনুসারে, প্রায় ১ লাখ ৮ হাজার ৩৭ রোহিঙ্গা শিশু গত কয়েক বছর ধরে বাংলাদেশ ও মিয়ানমারে বন্দী অবস্থায় জন্মগ্রহণ করেছে। শিশুরা তাদের অনুপযুক্ত পরিস্থিতিতে বাস করছে। তারা যথাযথ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং চলাফেরার স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে। তারা প্রায় সম্পূর্ণরূপে সহায়তার ওপর নির্ভর করে জীবনযাপন করছে।

রাখাইন থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার তিন বছর পূর্তি উপলক্ষে এ তথ্য প্রকাশ করে সেভ দ্য চিলড্রেন। -ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading