বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৪৫
আসন্ন শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ারে ৮ হাজারেরও বেশি রান করেছেন ম্যাকমিলান। অবসর নেয়ার পর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া ক্যান্টারবুরি, মিডেলসেক্স এবং আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে তার।
অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলংকা সফর করবে। শ্রীলংকায় টাইগারদের ক্যাম্পে যোগ দেবেন ম্যাকমিলান।

