বাবা হচ্ছেন বিরাট

বাবা হচ্ছেন বিরাট

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:২০

ইন্ডিয়ার ক্রিকেট তারকা ও অধিনায়ক বিরাট কোহেলি এবং অভিনেত্রী অনুষ্কার ঘরে নতুন অতিথি আসছে। বাবা হচ্ছেন তিনি। বিরাট নিজেই এই খবর দিয়েছেন। বিরাট নিজের ও স্ত্রী অনুস্কার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া ফেইসবুক ও ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ছবি পোস্ট করে বিরাট জানান, ‘২০২১-এর জানুয়ারিতে পরিবারে নতুন অতিথি আসছে। দুই থেকে তারা এবার ৩ জন হবেন।’ একই পোস্ট দিয়েছেন বিরাট তার ফেরিভাইড ফেইসবুক পেইজেও। শুধু বিরাটই নন, অনুস্কা সরমাও আনন্দঘন এই খবর শেয়ার করেছেন নেট দুনিয়ায় তার ভক্ত অনুসারীদের। এই খবরে আপ্লুত বিরাট-অনুস্কা ভক্তরা। পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।

২০১৭-র ডিসেম্বরে ধুমধাম করে ইটালিতে বিয়ে সারেন অনুস্কা ও বিরাট। তারপর থেকেই তাদের দাম্পত্যের রসায়ন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে অতিমারি আর লকডাউনে মুম্বইয়ের বাড়িতে নিভৃতবাসে ছিলেন দু’জন। এই করোনাকালে হাই প্রোফাইল দম্পতির খুনসুঁটির একাধিক ছবি-ভিডিও সামনে এসেছে বিরুষ্কার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সৌজন্যে।

নিভৃতবাসে থাকার সময় অনুস্কার বলিউডি প্রশ্নে ‘বোল্ড’ হয়েছিলেন বিরাট। আবার কেক বানিয়ে অনুস্কার জন্মদিন পালনের কথা নিজেই জানিয়েছিলেন ইন্ডিয়ার ক্রিকেট অধিনায়ক। এর পাশাপাশি নিজেদের ফিট রাখার জন্য শরীর চর্চার ছবি তো থাকতই। এসব চলতে চলতেই সংসারে নতুন অতিথি আগমনের খবর বৃহস্পতিবার ভক্তদের জানালেন তারা। এবার নতুন বছরে নতুন অতিথির অপেক্ষা। দিন গুনছে ক্রিকেট আর বিনোদনের দুনিয়া। সৌজন্যে: ফেইসবুক, ইনস্টাগ্রাম ও আনন্দবাজার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading