‘ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক চায় না বাহরাইন’
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:২২
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখান করেছে বাহরাইন। দেশটিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংযুক্ত আরব আমিরাতের অনুসরণে ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তির আহ্বান জানালে বাহরাইনের বাদশাহ হাম্মাদ বিন ইসা আল খলিফা সরাসরি তা প্রত্যাখ্যান করেন। খবর এএফপির।
মাইক পম্পেও বলেন, তিনি আশা করছেন অন্যান্য আরব দেশও সংযুক্ত আরব আমিরাতের অনুসরণ করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বাহরাইন।
জবাবে বাহরাইনের রাজা বলেন, ‘ফিলিস্তিনিদের অধিকার আদায় এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। আর এ জন্য ওয়াশিংটনের আহ্বানকে প্রত্যাখ্যান করছি।’
সম্প্রতি ইসরাইল-সংযুক্ত আর-আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতায় ছিল যুক্তরাষ্ট্র। এই সম্পর্ককে ঐতিহাসিক অ্যাখা দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।
এদিকে আমিরাত ফিলিস্তিনের পিঠে ছুঁরি মেরেছে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুধু ফিলিস্তিনিরা নয় ইসরাইল-আমিরাতের সম্পর্কে স্থাপনে নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

