গোলাপগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০। আপডেট: ১২:৪৩
যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিলেটের গোলাপগঞ্জে ৫ নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আহত আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন, গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
তিনি বলেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন পুরুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন মারা যান। সকালে বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

