টাঙ্গাইলে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

টাঙ্গাইলে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৪৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইলের গোপালপুর থানার এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। জেলায় এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের হলো।

জানা গেছে, রবিবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত পুলিশ সদস্য সাধন চন্দ্র বর্মন (৪২) গোপালপুর থানায় কনস্টবেল হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট শাহিনুল ইসলাম এবং গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ১২ আগস্ট সাধন চন্দ্র বর্মন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ আগস্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। প্রথম দিকে তার হালকা জ্বর, সর্দি ও কাশি। পরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন। শনিবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন সাধন চন্দ্র বর্মন। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধামপুর গ্রামে। তার বাবার নাম পুলিশ বিহারি। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading