শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক-এর সব শাখায় বৃক্ষরোপণ

শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক-এর সব শাখায় বৃক্ষরোপণ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১২:৪০

১৫ আগস্ট ২০২০ জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় অগ্রণী ব্যাংক লিমিটেড-এর প্রতি শাখায় ১০টি করে বৃক্ষরোপণ করা হয়।

এরই ধারাবাহিকতায় প্রধান শাখা প্রাঙ্গনে অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বৃক্ষরোপণ করেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান,মোঃ রফিকুল ইসলাম এবং মহাব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসাইন এফসিএ, মহাব্যবস্থাপক মাহমুদুল আমীন মাসুদ মহাব্যবস্থাপক, মোঃ মোজাম্মেল হোসেন সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading