ব্রোকারেজ হাউজে লেনদেন ৫ থেকে ১০ লাখ করার প্রক্রিয়া শুরু
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১১:০০
ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের নগদ অর্থ লেনদেনের পরিমান ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে খুব শীঘ্রই ১০ লাখ টাকা করা হবে বলে সোমবার (৩১ আগস্ট) ডিবিএর সাথে আলোচনায় জানিয়েছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
পরদিন মঙ্গলবার এ সম্পর্কে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের নগদ অর্থ লেনদেনের পরিমান ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তিনি বলেন, লেনদেনের পরিমান ৫ লাখ থেকে ১০ লাখ করতে কমিশনের ৮৭ নং রুলস সংশোধন করতে হবে। রুলস অনুযায়ী সংশোধন করতে সাধারণ বিনিয়োগকারীদের মতামত নিতে হবে। এরপরেই তা ফাইনাল করে কমিশন মিটিংয়ে পাশ হয়ে গেজেট হবে।
এর আগের দিন ডিবিএর সাথে আলোচনায় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছিলেন, দুই-একদিনের মধ্যে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখ টাকায় উন্নীত করা হবে। এবং ব্রোকারদের যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে।
এর আগে গত ১৯ আগস্ট ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন সাক্ষরিত এক চিঠিতে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখে উন্নিত করার জন্য বিএসইসিকে অনুরোধ করেন বলে জানা যায়।
শেয়ার বিক্রি করবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা

