মাগুরার শালিখায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মাগুরার শালিখায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:৩০

মাগুরার শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শিশু জিল্লু হোসেন (৬) শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের আইউব হোসেনের ছেলে।

শিশুটির বাবা আইউব হোসেন জানান, সন্ধ্যার ঘরে থাকা বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে হাতের স্পর্শ লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিসয়টি নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শালিখা থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading