বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১২:২১

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মালেকা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৮ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে সিএমএইচ’র আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে যাওয়া হয়।

ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে সরকারের পক্ষ থেকে মোস্তফা কামালের মা মালেকা বেগমকে একটি বাড়ি দেয়া হয়। পাশাপাশি মৌটুপি গ্রামের নাম পরিবর্তন করে মোস্তফা কামাল নগর রাখা হয়েছে। দীর্ঘদিন বীরমাতা মালেকা বেগম তার বড় ছেলে ও নাতি নতনিদের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading