হাতে মেহেদির রঙ নিয়েই রাজশাহীতে নববধূর আত্মহত্যা!

হাতে মেহেদির রঙ নিয়েই রাজশাহীতে নববধূর আত্মহত্যা!

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১১:৪০

হাতে লাগানো বিয়ের মেহেদির রঙ না শুকাতেই রাজশাহীতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম শাহিনা বেগম (১৯)। তিনি দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন এলাকার লক্ষ্মীপুর গ্রামের রাজিবের স্ত্রী ছিলেন।

শুক্রবার বিকালে বিয়ের এক মাস আটদিনের মাথায় তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

নিহতের স্বামী রাজিব বলেন, শুক্রবার বিকালে শাহিনা বেগম কাউকে কিছু না বলে ঘরের ভেতরে তারের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। এসময় ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কনা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ আগস্ট দুর্গাপুর উপজেলার পানানগর গ্রামের শাহাদ আলীর মেয়ের সাথে পারিবারিকভাবে একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নূর ইসলামের ছেলের সাথে বিয়ে হয় বলে জানা যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading