যশোরে সিনেমা হলে অনৈতিক কাজে লিপ্ত ৫ জন গ্রেপ্তার

যশোরে সিনেমা হলে অনৈতিক কাজে লিপ্ত ৫ জন গ্রেপ্তার
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:১০

যশোরের মণিরামপুরে পূরবী সিনেমা হলে অনৈতিক কাজের সময় হাতে নাতে দুই নারী ও দুই পুরুষসহ এক দালালকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বালিয়াডাঙা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে পূরবী সিনেমা হলের ম্যানেজার মহাদেব দাস (৩২), বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৩০), মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমি খাতুন (২৫), কেশবপুরের বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্লা (৩২) এবং যশোর শহরতলীর শেখহাটির আবজাল হোসেনের মেয়ে সুস্মিতা খাতুন (২০)।

আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিন মাস করে সাজা দিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এ সময় সিনেমা হলটি সিলগালা করে দেয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading