জিপিএইচ ইস্পাত কারখানায় গলানো লোহা গায়ে পড়ে দগ্ধ ৭

জিপিএইচ ইস্পাত কারখানায় গলানো লোহা গায়ে পড়ে  দগ্ধ ৭

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:৪০

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গলানো উত্তপ্ত লোহার লাভা গায়ে পড়ে এক ইন্ডিয়ান শ্রমিকসহ সাতজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- নুরুজ্জামান (৪০), শাহিন আলম (২৮), আমির হোসেন (২৭), কে ওয়াল সিং (৪৬), টিপু সুলতান (৩৩), রাবিন্দ্র (২৫) এবং শহিদুল ইসলাম (২৭)।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর ফার্নেস থেকে হঠাৎ ছুটে আসা উত্তপ্ত সিলকা গায়ে পড়লে সাত শ্রমিকের শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরবর্তীতে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে ৩৬নং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।

আহত শ্রমিকদের শরীরের ১১-১৫ শতাংশ দগ্ধ হলেও তারা বর্তমানে আশঙ্কামুক্ত আছেন বলে জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading