মঙ্গলবার ইউনাইটেড পাওয়ারের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৫০
মঙ্গলবার (০৬ অক্টোবর) লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির বিশেষ সাধারণ সভা সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
আগামী বুধবার (০৭ অক্টোবর) কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

