উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে ৫১ কর্মকর্তা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:১৮
একান্ন জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়েছে সরকার। এসব কর্মকর্তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়ে নতুন দপ্তরে পদায়ন করে মঙ্গলবার (৬ অক্টোবর) আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, চলতি দায়িত্বকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না। ওই পদে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরাসরি কর্মকর্তা নিয়োগ বা পদায়ন করা হলে এসব কর্মকর্তাদের আগের পদে ফেরত যেতে হবে।
চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তার পদোন্নতি না হওয়া পর্যন্ত মূল পদ বা ফিডার পদ শূন্য ঘোষণা করা যাবে না বলেও আদেশে বলা হয়েছে।
চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে।

