সূচকের উত্থানে লেনদেন শেষ
উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:২০
বুধবার (০৭ অক্টোবর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৭৯ কোটি ২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭ কোটি ৭২ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১৩০.১৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ২৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

