খাঁটি মধুসহ ভেঁজালমুক্ত পণ্য বেচে স্বাবলম্বী ঢাবি’র সাবেক শিক্ষার্থী লাবীব
কৌশিক সৌরভ | উত্তরদক্ষিণ
ফকিরহাট, বাগেরহাট:: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৪৮
দেশে করোনার ধাক্কা লাগার শুরু থেকে একে কর্মহীন হয়ে পড়তে থাকেন বিভিন্ন পেশাজীবী মানুষ। কর্মহীন হয়ে পড়ায় আয়-ইনকামহীন জীবন নিয়ে রাজধানী শহর ঢাকা ছেড়ে পরিবার পরিজন নিয়ে গ্রামেও চলে যেতে দেখা যায় অনেককে। এদিকে করোনাকালে লকডাউনের ফলে প্রথম দিকে দেশের অনলাইন ব্যাবসায় কিছুটা ধস নামলেও একটা সময়ে এসে এটাই হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার অন্যতম গুরুত্বপূর্ন একটি বিষয়। কারণ, করোনাকালে ঝুঁকি এড়াতে অনেকেই এখন স্বাচ্ছন্দ বোধ করেন ঘরে বসে কেনাকাটা করতে।
অনলাইন কেনাকাটায় যেমন ভিড়ে এড়িয়ে থাকা যায়, তেমনি দেশের বিভিন্ন রকম জিনিস ঘরে বসেই পাওয়া যায়, যা সাধারণত বাজারে গেলে এক সাথে, এক জায়গায় পাওয়া য়ায় না।
আর এই অনলাইন বিজনেসের ফলে উদ্যোক্তারাও বিভিন্ন এলাকার নাম করা বা এলাকাভিত্তিক বিখ্যাত জিনিসগুলো পৌঁছে দিচ্ছেন, দিতে পারছেন দেশের বিভিন্ন প্রান্তে। এমন একজন উদ্যোক্তার কথা আজ বলবো, যিনি করোনাকালে ইনকামহীন হয়ে পড়ায় ‘আস্থার প্রতিদানে প্রতিজ্ঞাবদ্ধ’ স্লোগান নিয়ে ’মানুষকে খাঁটি এবং ফ্রেশ জিনিস পৌঁছে দেয়া‘র প্রত্যয়ে নেমেছেন ব্যাবসায় আর মাত্র ১ মাসের মাথায় তিনি কিছুটা হলেও সফলতার মুখ তিনি দেখতে পেয়েছেন বলে তার বিশ্বাস।

আহমেদ অনলাইন শপ (Ahmad Online Shop) নামের এই অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্যোক্তা তিনি। নাম লাবীব আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর লাবীব আহমেদ-এর বাড়ি দক্ষিণবঙ্গের বাগেরহাট জেলার ফকিরহাট থানায়।
দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার কিছু দিন আগে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি গিয়ে আটকা পড়েন লকডাউনে। ফলত: কর্মহীন হয়ে পড়েন তিনি।
লাবীব আহমেদ বলেন, “করোনায় ইনকামহীন হয়ে পড়ায় কিছু একটা করার তাগিদ অনুভব করছিলাম ভিতর থেকে। পরে ভাবলাম এদেশে খাদ্যে অনেক ভেঁজাল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ভেঁজাল। তাই মানুষকে খাঁটি এবং ফ্রেশ জিনিস পৌঁছে দিব বলে ঠিক করলাম।”
“নিজেরও উপার্জন হবে আর মানুষের সেবাও করা। সেই চিন্তা থেকে যাত্রা শুরু সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে।” যোগ করেন লাবীব আহমেদ।
তিনি শুরু করলেন, সুন্দরবনের মধু (বিভিন্ন ফুলের আলাদা আলাদা মধু), হোমমেইড (নিজস্ব প্রক্রিয়ায় ঘানি দেওয়া) নারকেল তেল, ঘেরের চিংড়ি (গলদা, বাগদা) এবং খুলনার বিখ্যাত মশলা জাতীয় পণ্য চুঁইঝাল নিয়ে। দক্ষিণ বিখ্যাত এই পণ্যগুলো দেশের অন্যান্য এলাকায় বসে পেয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেন।

উত্তরদক্ষিণকে লাবীব আহমেদ বলেন, “তিন হাজার টাকা ধার করে নিয়ে ব্যবসায় নামছিলাম, এখন চিত্র ভিন্ন।…
মধু, নারকেল তেল, ঘেরের চিংড়ি নিয়ে শুরুটা হলেও এখন আহমেদ অনলাইন শপ-এর পণ্য তালিকায় আরো রয়েছে, খাটি সরিষার তেল, মদিনার খেজুর, কালো জিরার তেল, ড্রাই ফুটস, খাঁটি ঘি, খাঁটি গুড়া মসলা, দেশি মুরগি, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, শাড়ি, লুংগি, পাঞ্জাবি, ফতুয়া ও জুতা।

লাবীব আহমেদ বলেন, “ব্যাবসার বয়স ১ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ! শতাধিক মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। খাঁটি পণ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। এটা অন্যরকম আনন্দের।”…
“এই এক মাসে আল্লাহর অশেষ রহমতে ২ লক্ষাধিক টাকার পণ্য বিক্রির পাশাপাশি ৫০ হাজার টাকার বেশি প্রফিট (লাভ) হয়েছে। সব সম্ভব হয়েছে আল্লাহর রহমত, প্রিয়জনদের সহযোগিতা আর আমার সততার কারণে।” বলেন, আহমেদ অনলাইন শপ-এর উদ্যোক্তা।

