ডুমুরিয়ায় বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দু’জনের

ডুমুরিয়ায় বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দু’জনের

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:২৬

সড়ক দুর্ঘটনায় খুলনার ডুমুরিয়ায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০)। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলায়।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়। এসময় একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যেতে পারেনি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়কের বিপজ্জনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন।

পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই মারা যান আমিনুল ও মিজানুর। আহত আরেকজনের অবস্থাও আশংকাজনক বলে জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading