সাবেক নিরাপত্তা প্রধান শেখ মেশাল কুয়েতের নতুন যুবরাজ

সাবেক নিরাপত্তা প্রধান শেখ মেশাল কুয়েতের নতুন যুবরাজ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৫৭

সাবেক নিরাপত্তা প্রধান শেখ মেশাল আল আহমদ কুয়েতের নতুন যুবরাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন। বুধবার দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালকে মনোনীত করার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে এ মনোনয়নের পক্ষে ভোট দেয় বলে টুইটারে জানিয়েছে দেশটির পার্লামেন্ট।

ভাই শেখ সাবাহ আল আহমদের মৃত্যু হওয়ার পর কুয়েতের নতুন আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন শেখ নওয়াফ। কূটনীতিক ও বিশ্লেষকরা জানিয়েছেন, ৮৩ বছর বয়সী শেখ নওয়াফের বয়স ও অনাড়ম্বর জীবনযাপনের কারণে দায়িত্বে একটা বড় অংশ যুবরাজ্যের হাতে দেওয়া হতে পারে।

মৃত আমিরের ৮০ বছর বয়সী ভাই শেখ মেশাল ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপপ্রধান হওয়ার আগে ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading