২০৩০ বিশ্বকাপ : যৌথ আয়োজক হতে চায় স্পেন-পর্তুগাল

২০৩০ বিশ্বকাপ : যৌথ আয়োজক হতে চায় স্পেন-পর্তুগাল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৪২

২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে স্পেন ও পর্তুগাল। লিসবনে বুধবার স্পেন ও পর্তুগালের গোলশূন্য ড্র প্রীতি ম্যাচের আগে দুই দেশের ফুটবল ফেডারেশন এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে।

২০৩০ সালে হবে বিশ্বকাপের শতবর্ষী আসর। এর আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে। তবে ২০২২ সালে স্বাগতিক দেশ নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দেবে ফিফা।

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। সেবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল দেশটি। ২০৩০ বিশ্বকাপ এই দুই দেশের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে আগ্রহী প্যারাগুয়ে ও চিলিও। বিশ্বকাপের আগামী আসর বসবে কাতারে, ২০২২ সালে। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading