স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা: বাগেরহাটে পুলিশ সদস্য আটক

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা: বাগেরহাটে পুলিশ সদস্য আটক

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:১৬

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে বাগেরহাটের শরণখোলায় সাদ্দাম হোসেন নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করে। পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত জোৎসনার ((৩৫) লাশ শরণখোলা থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ঘাতক সাদ্দাম হোসেন শরণখোলা উপজেলার থাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। জোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। তারা শরণখোলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন। আমরা সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading