২ কোম্পানির লেনদেন বন্ধ সোমবার
উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৩৫
সোমবার (১২ অক্টোবর) পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুড ও ইবনে সিনা লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন এপেক্স ফুডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ইবনে সিনার বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।
মঙ্গলবার কোম্পানি ২টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

