মেহেরপুরে বাসের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

মেহেরপুরে বাসের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:১০

খোয়া ভাঙা মেশিনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়া এলাকার ওয়াসিম হোসেন (৩৩) ও জাফর আলী (৩৫)।

নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমঝুপি গ্রামের আব্দুল জব্বারের খোয়া ভাঙার মেশিন নিয়ে বিভিন্ন স্থানে কাজ করেন ওয়াসিম ও জাফর। মেশিনটি মেরামতের জন্য ভোরে তারা বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। আমঝুপি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে মেহেরপুরগামী রয়েল পরিবহনের একটি বাস খোয়া ভাঙা মেশিনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায়। এতে ঘটনাস্থলেই খোয়া ভাঙা মেশিনে থাকা ওয়াসিম ও জাফরের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading