রায়হান হত্যাকাণ্ড: পুলিশ কনস্টেবল টিটু গ্রেফতার

রায়হান হত্যাকাণ্ড: পুলিশ কনস্টেবল টিটু গ্রেফতার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:০৫

পুলিশের হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করে। টিটুকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পিবিআই তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে মামলা করেন। এরপরই মহানগর পুলিশের একটি তদন্ত দল সার্বিক বিষয় তদন্ত করে ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, তৌহিদসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজনেক প্রত্যাহার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading