ধামরাইয়ে মসজিদের সামনে থেকে নবজাতক উদ্ধার
উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:০৫
ঢাকার ধামরাইয়ের এক মসজিদের সামনে থেকে কয়েক দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে ধামরাই উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকে কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি রবিউল করিম শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেন।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে সুস্থ রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। “শিশুটি সুস্থ আছে।” একই সাথে কে এই শিশুকে ফেলে গেছে তার খোঁজ করা হচ্ছে। শিশুটির বয়স ছয় থেকে সাতদিন হতে পারে বলেন তিনি।
কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি বলেন, “ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যাই। সেখানে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করি।” কাউকে না পেয়ে শিশুটিকে তার জিম্মায় নিয়ে থানায় খবর দেন বলে জানান তিনি।

