চিলাহাটি-হলদিবাড়ি নতুন রেললাইন উদ্বোধন ডিসেম্বরে

চিলাহাটি-হলদিবাড়ি নতুন রেললাইন উদ্বোধন ডিসেম্বরে

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৩২

ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ-ইন্ডিয়া দুদেশের প্রধানমন্ত্রী নতুন আন্তঃদেশীয় যোগাযোগের উদ্বোধন করবেন এবং শুরুতে পণ্যবাহী ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। বুধবার (২১ অক্টোবর) রেলভবনে নিজ দপ্তরে নবনিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার বিক্রম দোরাইসামীর সাথে এক সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী এ তথ্য জানান।

সাক্ষাৎকালে ইন্ডিয়ার অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পসহ উভয় দেশের রেল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার শুরুতেই চিলাহাটি-হলদিবাড়ি নতুন রেললাইন উদ্বোধন ও ট্রেন চালানোর বিষয়ে আলোচনা হয়।

রেলপথমন্ত্রী হাই কমিশনারকে জানান, ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে উভয় দেশের প্রধানমন্ত্রী নতুন আন্তঃদেশীয় যোগাযোগ উদ্বোধন করবেন এবং শুরুতে পণ্যবাহী ট্রেন চলবে।

এছাড়া আগামী বছরের ২৬ মার্চ উপলক্ষে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে পরিকল্পনা রয়েছে।

রেলপথমন্ত্রী আলোচনায় বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর কাজ আগামী মাসে শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হবে।

‘এছাড়া মিটারগেজ লাইনকে পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে,’ বলেন তিনি।

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প চালু হলে ইন্ডিয়ান ট্রেন যশোরের বেনাপোল থেকে সহজে ও কম সময়ে পণ্য ও যাত্রী ঢাকায় পরিবহন করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading