ইন্ডিয়া-চীন-রাশিয়ার বাতাস ‘নোংরা’: ট্রাম্প

ইন্ডিয়া-চীন-রাশিয়ার বাতাস ‘নোংরা’: ট্রাম্প

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:৪১

ইন্ডিয়া-চীন ও রাশিয়ার বাতাস ‘নোংরা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পবিার (২৩ অক্টোবর) প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রে প্রার্থী জো বাইডেনের সঙ্গে বিতর্কের চূড়ান্ত পর্বে তিনি এ মন্তব্য করেছেন।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে ট্রাম্প বলেন,‘চীনকে দেখুন। রাশিয়াকে দেখুন। দেখুন ইন্ডিয়াকে। বাতাস কী নোংরা! আমি প্যারিস চুক্তি থেকে সরে এসেছিলাম কারণ কয়েক হাজার কোটি ডলার বাঁচানোর দরকার ছিল। এছাড়া আমাদের সঙ্গে ভালো আচরণ করা হয়নি। তিনি বলেন, ‘আমি প্যারিস চুক্তি রক্ষার জন্য লাখ লাখ চাকরি, হাজার হাজার সংস্থাকে কুরবানি করতে পারব না। এটা খুবই অন্যায় হবে।’

প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে এই নিয়ে দুইবার ইন্ডিয়ার সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে বাইডেনের সঙ্গে প্রথম দফার বিতর্কে ইন্ডিয়ার করোনা পরিসংখ্যান প্রসঙ্গে তিনি বলেছিলেন,‘যখন সংখ্যা নিয়ে কথা বলছেন, তখন আপনাকে জানাই, আপনি জানেন না চীনে কত মানুষ মারা গিয়েছে, রাশিয়ায় কত মানুষ মারা গিয়েছে। আপনি জানেন না, ইন্ডিয়ার কত জন মারা গিয়েছে। এরা কেউই একদম সঠিক তথ্যটা দেয় না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading