নাটোরে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত, আহত ৯

নাটোরে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত, আহত ৯

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৩৮

বাস খাদে পড়ে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার গোধরা এলাকায় মা-মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৯ জন।

নিহতরা হলেন- পাবনা জেলার জোস্না বেগম ও তার মেয়ে রোজিনা খাতুন।

জানা গেছে, নিহত জোস্না গলার অপারেশন করাতে পাবনা থেকে নাটোর মিশন হাসপাতালে যাচ্ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুপুরে উপজেলার গোধরা এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জোস্না বেগম নিহত হন। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর নিহত জোন্সার মেয়ে রোজিনা খাতুনের মৃত্যু হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading