২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৪৬

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন তিন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ২৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নতুন ভর্তি হওয়া তিনজনই ঢাকার। ঢাকার বাইরের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

এদিকে মোট চিকিৎসাধীন ২৪ রোগীর মধ্যে ১৯ জন ঢাকা বিভাগে ও বাকিরা অন্য বিভাগে ভর্তি রয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৪৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত চারটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading