কমেছে সূচক, বেড়েছে লেনদেন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৩৫
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচকও ৭ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে এক হাজার কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৪ কোটি ৯৬ লাখ টাকা বেশি। রবিবার লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

