হোয়াইট হাউজ করোনার হট জোন: ওবামা

হোয়াইট হাউজ করোনার হট জোন: ওবামা

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৩৫

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিযোগ করেছেন, হোয়াইট হাউজের কর্মকর্তারা সতর্ক থাকলেই কোভিড সংক্রমণ এড়ানো যেত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার কারণে হোয়াইট হাউজ করোনার ‘হট জোনে’ পরিণত হয়েছে।

আগামী ৩ নভেম্বর হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ। এমন পরিস্থিতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই অভিযোগ তুললেন।

মঙ্গলবার ফ্লোরিডায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারের সময় ট্রাম্পের করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে সমালোচনা করেন ওবামা। তিনি বলেন, গণমাধ্যম কোভিড নিয়ে মেতে রয়েছে বলে অভিযোগ করলেও ট্রাম্প আসলে কোভিডের প্রচার দেখে হিংসা করেন।

জর্জিয়ার ওয়ার্ম স্প্রিংসে জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে বিভাজন তৈরি নয় বরং সবাইকে একত্রিত করবেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading