নাতনিকে ‘ধর্ষণ’, দাদা গ্রেপ্তার

নাতনিকে ‘ধর্ষণ’, দাদা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৩৮

চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাত বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোনতাজ আলী (৫৫) ওই উপজেলার মৃত খোকাই মন্ডলের ছেলে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দর্শনা থানায় ভুক্তভোগীর মা ধর্ষণের অভিযোগ করার পর রাত সাড়ে ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ভুক্তভোগী শিশু কন্যার বাবা ঢাকায় থাকেন। গত ২০ অক্টোবর শিশুটিকে বাবার বাড়িতে রেখে পার্শ্ববর্তী উজলপুর গ্রামে যান শিশুটির মা। ওই রাতে নাতনিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করেন। বিষয়টি মায়ের কাছে ফিরে গিয়ে ওই শিশু জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমান জানান, আইনি ভাষায় ধর্ষণের বিভিন্ন প্রকারভেদ আছে। বাকিটা ডাক্তার বলতে পারবেন। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোনতাজ ঘটনার কিছুটা স্বীকার করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading