এমআই সিমেন্টের বোর্ড সভা ৮ নভেম্বর
উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫৫
আগামি ৮ নভেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওইদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

