ওরিয়ন ফার্মার বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:১০
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিটিক্যাল লিমিটেড।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামি ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওইদিন বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

