নিখোঁজ সন্তানের খোঁজ পেতে পরিবারের সংবাদ সম্মেলন

নিখোঁজ সন্তানের খোঁজ পেতে পরিবারের সংবাদ সম্মেলন

উত্তরদক্ষিণ | বুধবার, ০৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৫

চট্টগ্রামে চার মাস ধরে নিখোঁজ কলেজছাত্রকে খুঁজছে তার পরিবার। প্রান্ত ভট্টাচার্য (১৮) নামের ওই ছাত্রের পরিবার বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানায়, গত চার মাসে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়ে ধর্ণা দিয়েছেন ছেলের সন্ধানে। কিন্তু মেলেনি প্রান্তর খোঁজ।

প্রান্ত ছাত্র চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র। প্রান্তর বাবা ত্রিদীপ ভট্টাচার্য্য সংবাদ সম্মেলনে বলেন, নিচে যাওয়ার কথা বলে গত ২৬ জুন পাথরঘাটার ইকবাল রোডের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি তার সন্তান। ছেলের সন্ধান না পেয়ে পরদিন কোতোয়ালী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

থানা পুলিশের পাশাপাশি তারা ডিবি, পিবিআই ও র‌্যাব-৭ এর কাছেও ছেলের সন্ধান চেয়ে আবেদন করেছেন। কিন্তু এখনও ছেলের খোঁজ মেলেনি।
ত্রিদীপ বলেন, “গত মার্চ মাস থেকে লকডাউন শুরুর পর প্রান্ত বাসা থেকে বের হয়নি। কিন্তু ২৬ জুন বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। বাসা থেকে বের হওয়ার সময় প্রান্ত টাকা পয়সা, মোবাইল ফোনও নিয়ে যায়নি।”

নিখোঁজ ডায়েরির বিষয় নিয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “প্রাথমিকভাবে তার পরিবারের সাথেও কথা বলে আমরা জানতে পেরেছি প্রান্ত একটি মেয়েকে পছন্দ করত। কিন্তু মেয়েটি তাকে এড়িয়ে চলেছে। “এই বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। পাশাপাশি বিভিন্ন স্থানে আমরা তার ছবিসহ বিস্তারিত বর্ণনা পাঠিয়েছি। পুলিশের তদন্তও অব্যাহত আছে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading