ব্রাহ্মণবাড়িয়ায় জীবিত গরুর অণ্ডকোষ-কলিজা কেটে খেয়ে ফেলল তরুণ!

ব্রাহ্মণবাড়িয়ায় জীবিত গরুর অণ্ডকোষ-কলিজা কেটে খেয়ে ফেলল তরুণ!

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তারেক (১৮) নামে এক তরুণ জীবিত গরুর অণ্ডকোষ ও কলিজা কেটে খেয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তারেক উপজেলা সদরের তারাগণ গ্রামের আলম খাঁর ছেলে। তিনি ‘মানসিক রোগী’ বলেও জানা যায়।

জানা গেছে, সোমবার (০৯ নভেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা সদরের তারাগণ গ্রামের বাসিন্দা আবু তাহের তার পালিত একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য স্থানীয় একটি মাঠে রেখে আসেন। এ সময় গরুর মালিকের অগোচরে তারেক ধারালো ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওই গরুর অণ্ডকোষ, নাভি ও কলিজা বের করে খেয়ে ফেলেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা তারেককে আটক করে।

এ নিয়ে গরুর মালিক আবু তাহের জানান, কয়েকদিন আগে তিনি হাট থেকে গরুটি কিনে আনেন। ঘাস খাওয়াতে মাঠে গরু রাখার পরই তারেক ওই কাণ্ড ঘটায়। তিনিও জানেন তারেক মানসিক রোগী।

তারেকের বাবা আলম খাঁ জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। কিন্তু কেন এই কাণ্ড ঘটিয়েছে সেটি তিনি বুঝতে পারছেন না।

আখাউড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মানিক মিয়া বলেন, ঘটনাটি আমাকে জানানো হলে দুই পক্ষের সম্মতিতে আপস করা হয়। তারেক মানসিক রোগী হওয়ায় দুই পক্ষের কারও কোনো অভিযোগ ছিল না। ঘটনার পর তাৎক্ষণিক গরুটি জবাই করা হয়। মাংস বিক্রি করে ৩০ হাজার টাকার মতো পাওয়া গেছে। গরুর মালিকও যেহেতু গরিব সেজন্য তারেকের পরিবার জরিমানা হিসেবে গরুর মালিককে ২০ হাজার টাকা দেবে বলে জানিয়েছে।

এ ব্যাপারে আখউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ঘটনাটি আমরা লোকমুখে শুনেছি। কিন্তু কোনো পক্ষই থানায় অভিযোগ নিয়ে আসেনি। ওই তরুণ মানসিক রোগী বলে জানতে পেরেছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading