পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেইসবুক পেজে সহকর্মীর আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার সুস্থতা কামনায় সবার দোয়া চান আইসিটি প্রতিমন্ত্রী।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ আসে। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে মে মাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার বাবুর্চিসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ের পরীক্ষায় প্রতিমন্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছিল। -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading