নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলের মৃত্যু

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলের মৃত্যু

উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রয়াত আবু সাঈদের (৫৪) বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলে। তিনি গত ২৭ বছর ধরে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। গোপালদী তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আজহার জানান, দায়িত্ব পালনের সময় হঠাৎ সাঈদ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ কনস্টেবল আবু সাঈদের লাশ শনিবার (১৪ নভেম্বর) বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দাফনের জন্য জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading