বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ৫ কোটি ৩৮ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ৫ কোটি ৩৮ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪৮

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী- রবিবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৫৩৭ জনে।

এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ১০ হাজার ৪৩৩ জনে দাঁড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৭৯৫ ব্যক্তি।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। লাফিয়ে বাড়ছে সেখানে সংক্রমণ ও মৃত্যু।

দেশটিতে করোনায় আক্রান্ত ১ কোটি ৮ লাখ ৯১ হাজার ৭ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৪৫ হাজার ৫৭৮ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ইন্ডিয়া। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৮৭ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ১৮৮ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৫৮ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading