৮ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রবিবার

৮ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রবিবার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী রবিবার (২২ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফু-ওয়াং সিরামিক, অ্যারামিট সিমেন্ট, বারাকা পাওয়ার, আর্গন ডেনিমস, ফু-ওয়াং ফুড, জেনারেশন নেক্সট ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

কোম্পানিগুলোর আগামী ২৩ নভেম্বর, সোমবার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার।

অন্যদিকে অ্যারামিট সিমেন্ট ও জেনারেশন নেক্সট জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির লেনদেন শেষ হবে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার। কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ২৫ নভেম্বর, বুধবার।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading