বাসযাত্রীর কোমরে কোটি টাকার সোনার বার

বাসযাত্রীর কোমরে কোটি টাকার সোনার বার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২৫

বেনাপোল পোর্ট থানার আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি বাসে তল্লাশি করে আশিকুর রহমান (৪০) নামে এক যাত্রীর কাছ থেকে ১৩টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার সিজার মূল্য প্রায় ১ কোটি ৯ লাখ টাকা। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার সময় সোনার বারগুলো জব্দ করা হয়। আটক আশিকুর রহমান যশোরের ঝিকরগাছা থানার দেউলি গ্রামের সৈয়দ আলীর ছেলে।

আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার সুবেদার শাহীন আলী জানান, গোপন একটি খবর আসে এক স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে যশোর থেকে একটি লোকালবাসে করে বেনাপোল আসছে। এ সংবাদের ভিত্তিতে ওই বাসটি বিজিবি চেকপোস্টে আসলে তল্লাশি করা হয়। এ সময় আশিকুর রহমানের কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩টি সোনার বার পাওয়া যায়। আশিকুর রহমানকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading