৫ গন্তব্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

৫ গন্তব্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫৮

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে আন্তর্জাতিক পাঁচ গন্তব্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিমানের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মাস্কাট ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হলো। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে।

কোভিড-১৯ মহামারি দেখা দিলে গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমানের। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এরইমধ্যে কয়েকটি রুটে ফের ফ্লাইট চালু করে বিমান। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মাস্কাট ও কুয়েত রুটে এখনও ফ্লাইট চালু করেনি বিমান।

এর আগে গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করে বিমান। সবশেষ আজ বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading