অবৈধ ইহুদি বসতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, ক্ষোভ ফিলিস্তিনে

অবৈধ ইহুদি বসতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, ক্ষোভ ফিলিস্তিনে

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট:১২:৫২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি পরিদর্শন করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনিরা বলেছেন, এর মধ্য দিয়ে আরেকটি অবৈধ নজির সৃষ্টি হলো যা দখল করা ভূখণ্ডে দেশটির নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করতে সহায়তা করবে।

আল-জাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিনিদের এই ক্ষোভ প্রকাশের কেন্দ্রে রয়েছে মাইক পম্পের বিতর্কিত একটি মন্তব্য। সেখানে তিনি বলেন, দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের এসব ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্যে ‘মেড ইন ইসরায়েল’ লেবেল জুড়ে দেওয়া যেতে পারে।

ফিলিস্তিনের সংগঠন ‘বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাঙ্কশন (বিডিএস)’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর মন্তব্য প্রত্যাখ্যান করেছে।

বিডিএস বলেছে, তারা তৃণমূল পর্যায়ের একটি ফিলিস্তিনি আন্দোলন। তাদের লক্ষ্য ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির অবসান ঘটিয়ে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিতকরণ এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিজ এলাকায় ফেরত আসার অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা।

চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী, দখল করা কোনো ভূখণ্ডে দখলদার শক্তির জন্য তার বেসামরিক নাগরিকদের স্থানান্তর করাটা অবৈধ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading