ভোলায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

ভোলায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২: ৫৪

ভোলার বোরহানউদ্দিনে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। অন্যদিকে আরও অন্তত ৯ জন আহত হয়েছে। নিহত দু’জনের ভেতরে একজন বেলুনবিক্রেতা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার সময়ে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। তখন সেখানে এক পীরের বার্ষিক ওয়াজ মাহফিল চলছিলো।

নিহতরা হলেন—উপজেলার বাটামারা এলাকার বাসু হাওলাদারের ছেলে হাছনাইন (১৪) এবং বেলুনবিক্রেতা মো. নিরব (৩৫), তার বাড়ি ভোলা সদরে।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে বাটামারার নসুর দোকান মোড় এলাকায় গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে শিশুদের কাছে বিক্রি করছিলেন ওই বেলুনবিক্রেতা। হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই বেলুনবিক্রেতা নিরব ও ওই এলাকার হাছনাইন নামে এক স্কুলছাত্র মারা যান। এসময় আহত হন আরো অন্তত ৯ জন। তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং কিভাবে এ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছ।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading