ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন এমপি ফরিদুল

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন এমপি ফরিদুল

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪৫

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে শপথ বাক্য পাঠ করান।

এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এতে মাত্র ১৩ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

মুক্তিযুদ্ধ বিষষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক এবং বঙ্গভবন ও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের জুনে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুর পর ধর্ম প্রতিমন্ত্রীর পদটি শূন্য হয়।

ফরিদুল হক খান আওয়ামী লীগের টিকেটে জামালপুর-২ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের ইসলামপুর উপজেলা শাখার সভাপতি। -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading