বিশ্বজুড়ে করোনাক্রান্তের সংখ্যা ৬ কোটি ১৫ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনাক্রান্তের সংখ্যা ৬ কোটি ১৫ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১০

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। নতুন রোগী শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃত্যুর পরিমাণ সমানতালে বেড়ে চলেছে।

শনিবার (২৮ নভেম্বর) জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ১৫ লাখ ৯২ হাজার ৯৫ জনে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪ লাখ ৪১ হাজার ৯৩৬ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৩০ লাখ ৮৮ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৬৪ হাজার ৯৪৪ জন মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত প্রায় ৯৩ লাখ ৯ হাজার ৭৮৭ মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৭১৫ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৬২ লাখ ৩৮ হাজার ৩৫০ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৭৪ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- ফ্রান্স (২২ লাখ সাড়ে ৪৮ হাজার), রাশিয়া (২১ লাখ সাড়ে ৯৬ হাজার), স্পেন (১৬ লাখ ২৮ হাজারের বেশি) ও যুক্তরাজ্য (১৫ লাখ ৯৩ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ৪ হাজার ২৪২ জন)। তারপরে যুক্তরাজ্যে ৫৭ হাজার ৬৪৮ জন, ইতালিতে ৫৩ হাজার ৬৭৭ জন, ফ্রান্সে ৫১ হাজার ৯৯ জন ও ইরানে ৪৭ হাজার ৯৫ জন মারা গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading