বামবার নতুন প্রেসিডেন্ট হামিন

বামবার নতুন প্রেসিডেন্ট হামিন

উত্তরদক্ষিণ | শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:২৯

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে প্রেসিডেন্ট হয়েছেন মাইলসের হামিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ওয়ারফেজের এস এম আলম টিপু।

আগামী দুই বছর এই কমিটি সংগঠনটির দেখভালের দায়িত্বে থাকবে।

কমিটিতে সেক্রেটারি পদে আছেন ক্রিপটিক ফেটের সাকিব চৌধুরী, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি পদে আর্টসেলের কাজী আশেকীন সাজু, কোষাধ্যক্ষ পদে পেন্টাগনের আলী সুমন।

এ নিয়ে ১৪ বছর ধরে বামবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ।

তিনি বলেন, ‘সংগীতাঙ্গনের মানুষেরা এক বছর ধরে কোনো ধরনের আয়–রোজগারে নেই। অনেকে কষ্টে জীবন পার করছেন। করোনার এই সংকটে একটা বিষয় আবারও দৃশ্যমান হয়েছে, এই অঙ্গনের মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। নিজেদের ভবিষ্যৎ নিজেদের চেষ্টায় গড়তে হবে। বামবার এবারের কমিটি শিল্পীদের আরও সুসংগঠিত করে সংগীতাঙ্গনে মেধাসত্ত্বের অধিকার নিশ্চিতে কাজ করবে।’

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকছে সোলস, দলছুট, নেমেসিস ও পাওয়ারসার্জ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading